সারাদেশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
নারায়ণগঞ্জে প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন অপহরণের ঘটনার পর এ ঘোষণা দিলেন তিনি।
এছাড়া ৭ জন অপহরণের ঘটনায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) খন্দকার গোলাম ফারুককে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন- নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান ও ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম।
তিনি বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে বিকল্প চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে বুধবার দুপুরের পর থেকে অপহৃতদের মধ্য থেকে একে একে ৬টি লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী নদীতে লাশ ভাসতে দেখলে পুলিশে খবর দিলে বন্দর থানা পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
সাদা পোশাকে অভিযান বন্ধ
সারাদেশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি





