কুমিল্লা ও চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় চুয়াডাঙ্গার দর্শনার জীবননগরের আখন্দবাড়িয়া তামাল তলা নামক স্থানে বাসের ধাকায় করিমন উল্টে যায়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ২০ জন।
এর আগে বিকালে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সুজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে সুজাতপুর এলাকায় চট্টগ্রামগামী বিআরটিসি পরিবহণের একটি বাসের সঙ্গে কুমিল্লামুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়।
আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায় নি।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন জানান, গাড়ি দুটি ও চারজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ

[/b]