[b]ঢাকা:[/b] ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এ অধিবেশনের আহ্বান করেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৪ সালের ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য,আগামী ২৪ জানুয়ারি নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ। ইতিমধ্যে দশম জাতীয় সংসদের সদস্য ও নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নিয়েছে।
২৯ জানুয়ারি দশম সংসদের প্রথম অধিবেশন
২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এ অধিবেশনের আহ্বান করেন
শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়ন না করলে এক দফার আন্দোলন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারকে আর কালক্ষেপণ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে তাঁরা অনড়। প্রয়োজনে আন্দোলনকে এক দফায় রূপ দেওয়ার জন্যও নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জামায়াত আমির মাদরাসাকে যারা অবজ্ঞা করবেন, দুনিয়াতেও তারা অসম্মানিত হবেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসা নিয়ে হাজার অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্র চলছে। সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এখন ভূতুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এমপিওভুক্ত যেসব মাদ্রাসা আছে, সেগুলোর অবস্থাও ভালো না। সিলেবাসকে সংকুচিত করা হয়েছে। এখন আবার কায়দা করে মাদ্রাসাকে স্কুল বানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাহিদ ইসলাম আসামের মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই লড়াই
ভারতের রাজ্য আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই ‘অস্তিত্ব ও সার্বভৌমত্বের’ লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সম্প্রতি আসামে সহস্রাধিক বাড়িঘর ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সেখানে বাংলাভাষী মুসলমানদের ‘রাষ্ট্রহীন’ করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে কেবল চিঠি আদান-প্রদান না করে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টা থেকে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।
















