নাটোর শহরতলীর চক আমহাটি এলাকার এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম শহিদুল ইসলাম নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে যশোরের নাভারন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আ.ন.ম শহিদুল ইসলাম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।
গত সোমবার আমহাটি আদর্শ গ্রামের বাড়ী থেকে বাজারে কাজের কথা বলে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। এসময় তার মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে তার কোন হদিস না পাওয়ায় তার স্ত্রী ফাতেমা বেগম ৩ জুন নাটোর সদর থানায় একটি জিডি করেন।
বৃহস্পতিবার প্রধান শিক্ষক আ.ন.ম শহিদুল ইসলামকে উদ্ধারের দাবীতে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ শহরের পুরাতন বাসষ্ট্যন্ডে মানববন্ধন করেন। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে নাটোর জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশন।
নাটোর থানার ওসি আসলাম উদ্দিন জানিয়েছেন, পুলিশ বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে তদন্ত করে পাঁচদিনের মাথায় তাকে যশোরের নাভারন এলাকা থেকে উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নিখোঁজ প্রধান শিক্ষক যশোর থেকে উদ্ধার
নাটোর শহরতলীর চক আমহাটি এলাকার এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম শহিদুল ইসলাম নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে যশোরের নাভারন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।





