সলঙ্গা থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে পিটিয়ে আহত করে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা তারা রিভলভার  ছিনিয়ে নেয়।
রোববার আনুমানিক রাত সাড়ে ১১টায় সলঙ্গা থানার চৌরিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোস্তাফিজ ওই সময় ডিউটি শেষে থানায় ফিরছিলেন। ছিনতাইকারীরা তাকে রাস্তায় থামিয়ে মারপিট করে সার্ভিস রিভলবারটি নিয়ে পালিয়ে যায়। সোমবার বেলা ১২টা পর্যন্ত রিভলবারটি উদ্ধার হয়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]