চীনের সঙ্গে যৌথ মালিকানায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সমঝোতা চুক্তি সই করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে চায়না হুয়াডিয়ান হংকং কোম্পানি লিমিডেটের সঙ্গে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) এ চুক্তি সই হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন বিপিডিবির চেয়ারম্যান আব্দুহু রুহুল্লাহ ও হুয়াডিয়ান হংকং কোম্পানি লিমিডেটের চেয়ারম্যান চ্যং ইয়াং গাং।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী,প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী,বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম,চীনা রাষ্ট্রদূত লী জুন প্রমুখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কক্সবাজারের মহেশখালীতে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রটি হবে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]