বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা-২ জাতের তিল নিয়ে মাঠ দিবস  শনিবার শালিখার আড়ুয়াকান্দি গ্রামে অনুষ্ঠিত হয়েছে। বিনার মহাপরিচালক ড. এ এইচ এম রাজ্জাক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাগুরার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল আলিমের সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য দেন, বিনার গবেষণা বিভাগের পরিচালক ড. মনোয়ার করিম খান, উদ্ভিত প্রজনন বিভাগের বিজ্ঞানী ড. এম এ মালেক, প্রশিক্ষণ বিভাগের পরিচালক রইচ উল হায়দার, বিনা মাগুরার বৈজ্ঞানিক কর্মকর্তা সৈকত হোসেন, শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আজগর আলী, শালিখা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার পাল।
মাঠ দিবস শেষে কর্মকর্তারা কৃষক আলেক মোল্যার তিলক্ষেত পরিদর্শন করে ফলন পর্যবেক্ষণ করেন ও সন্তোষ প্রকাশ করেন। ‌এতে জানানো হয়, দেশি সাধারণ জাতের তিলের তুলনায় এই তিল দ্বিগুণ ফলন দিতে সক্ষম।এছাড়া এটি খেতে সুস্বাদু ও দেখতে সয়াবিনের মতোই স্বচ্ছ।
এতে সাধারণ তিলের মতো তীব্র গন্ধ নেই। যে কারণে এর বাণিজ্যিক গুরুত্ব ব্যাপক। এ তিল ব্যাপকভাবে আবাদ করা গেলে দেশে প্রতি বছর যে ১৬ লক্ষ মেট্রিকটন ভোজ্য তেলের ঘাটতি রয়েছে তা সহজেই পূরণ হবে।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]