বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ থেকে সোয়া ৫টা পর্যন্ত এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের দু’পশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বেতন দেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নিয়ে গার্মেন্ট এর মুল গেটে বিক্ষোভ দেখায় শ্রমিকরা।
শ্রমিক এবং পুলিশ জানায়, ফতুল্লার পুলিশ লাইন্স সংলগ্ন রাজা নিট (বিডি) লিমিটেড নামের পোষাক কারখানায় সাত’শ শ্রমিক কাজ করেন। মে মাসসহ ৩ মাস যাবত বেতন বকেয়া থাকায় শ্রমকরা আন্দোলনে নামে। বিকালে কাজ বন্ধ করে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।
শ্রমিক তানিয়, রুনা, বিলকিস লাইজু জানান, এ পর্যন্ত আন্দোলন ছাড়া কোন মাসের বেতন দেয়া হয়নি। যখনই বেতন নিতে এসেছি তখনই মালিক, পিএম ও জি এম, বকাঝকা দিয়ে বিদায় করে। এর প্রতিবাদ করলে চাকুরী থেকে চলে যেতে হয়।
সুইং সুপারভাইজার শাহাদাত জানান, বর্তমানে প্রতিষ্ঠানে কাজ কম। তাই বেতন দিতে মালিকের অসুবিধা হচ্ছে। তবে দু’একদিনের মধ্যে বেতন দেয়ার আশ্বাস দিয়েছেন মালিক। তারপরও শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা বেতনের দাবিতে এক ঘন্টা অবরোধ করেছিল। তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ থেকে সোয়া ৫টা পর্যন্ত এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের দু’পশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বেতন দেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নিয়ে গার্মেন্ট এর মুল গেটে বিক্ষোভ দেখায় শ্রমিকরা





