[b]পঞ্চগড়:[/b] পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে অভিভাবকের অবহেলায় সাদীয়া (৩) ও মজিদ (৫) নামে দুই ভাই বোন কিটনাশক পান করেছে।
ইউনিয়নের লাফারাজুটি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ও মেয়ে আজ দুপুর ৩টা ৩০ মিনিটে ঔষধ মনে করে কিটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে।
পারিবারিক সুত্রে জানা গেছে,ছোট বাচ্চারা খেলা করার সময় সকলের অজান্তে কিটনাশক পান করলে তাৎক্ষনিক অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে।
দ্রুত তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপালের জরুরি বিভাগে আনা হয়।
কর্তব্যরত ডা: রাজিউল করিম জানান,শিশু দুটির অবস্থা আশংকা জনক। ২৪ ঘন্টার আগে কোনো কিছু বলা যাচ্ছে না।
শ্রেণীহীন
পঞ্চগড়ে ভাই বোনের কিটনাশক পান
পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে অভিভাবকের অবহেলায় সাদীয়া (৩) ও মজিদ (৫) নামে দুই ভাই বোন কিটনাশক পান করেছে।





