[b]ব্যাংকক:[/b] তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান হয়। প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো বার্তায় ইংলাক সিনাওয়াত্রা বলেন, বর্তমান সরকার দুই দেশের সম্পর্ক আরও প্রসার ও শক্তিশালী করতে সহায়তা করবে। উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ বলেও বার্তায় বলা হয়।