মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের জুগিঢহর এলাকায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে সিলেটগামী একটি অটোরিকশা জুগিঢহর এলাকায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের জুগিঢহর এলাকায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার





