কুমিল্লায় সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর গুলি বর্ষণের ঘটনায় এ মামলা করা হয়।
শুক্রবার দুপুরে দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় বলা হয়,একুশে ফেব্রুয়ারি রাত ১২টায় শহীদ মিনারে ফুল দিয়ে ফিরছিলো আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।উপজেলা পরিষদের সামনে দেখা হয় সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ও বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনসহ দলীয় নেতা-কর্মীদের সাথে।
উভয় গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।একপর্যায়ে মঞ্জুর মুন্সী ও তার ছেলে গাড়ি থেকে গুলি চালায়।এতে গুলিবিদ্ধ হয়ে আহত হনপৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন,ছাত্রলীগ নেতা মাসুম রানা ও আবু হানিফ।
মঞ্জু মুন্সী বলেন,সামনে উপজেলা নির্বাচন থাকায় তাকে ও তার দলীয় নেতা-কর্মীদের সম্মান ক্ষুন্ন করতে এবং নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা ঘটনায় মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো.আবদুল হান্নান জানান,গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় সাবেক এমপি মঞ্জু মুন্সীসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
[b]ঢাকা, ২১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]