বিএনপি নেতা মাহতাব উদ্দীন চৌধুরীর বাড়িতে আগুন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা।
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামেকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এ হামলা চালানো হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ওই মহাসড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা।
মহাসড়ক অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, বিকাল সাড়ে ৩টায় নিহত এনামুল হকের প্রতিদ্বন্দ্বী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মাহতাব উদ্দীন চৌধুরীর বাড়িতে আগুন দিয়েছে এনামুল হকের সমর্থকরা। এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ঘটনাস্থলে র্যাব মোতায়েন রয়েছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে নিজের ব্যবহৃত মাইক্রোবাসসহ পুড়িয়ে ও গুলি করে হত্যা করেছে দূবৃর্ত্তরা।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বিএনপি নেতার বাড়ীতে আগুন, মহাসড়ক অবরোধ
বিএনপি নেতা মাহতাব উদ্দীন চৌধুরীর বাড়িতে আগুন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা। ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামেকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এ হামলা চালানো হয়।





