কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। মোবাইলে স্থানীয় এক দোকানদারের সাথে যোগাযোগ করা হলে তিনি নিহতের পরিচয় দিতে পরেননি, তবে চেহারা দেখে মনে হচ্ছে তার আনুমানিক বয়স ৪৫ হতে পারে।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, শনিবার সকালে মিরপুর রেলওয়ে স্টেশনে রেললাইন পার হওয়ায় সময় রাজশাহী থেকে গোয়ালন্দ ঘাটগামী মধুমতি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। আরো জানায়, তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
পরে রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]