[b]ঢাকা:[/b] দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী ২০১৩ সালে মোট লেনদেন হয়েছে ৯৫ হাজার ২৭৪ কোটি টাকা। যা এর আগের বছর ২০১২ সালের একই সময়ে ছিল ১ লাখ ১০৮ কোটি টাকা। আগের বছরের তুলনায় বিদায়ী বছরে লেনদেন কমেছে ৪ হাজার ৮৩৪ কোটি টাকা। অর্থাৎ ডিএসইতে ২৩৮ কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৪০০ কোটি টাকা। যা ২০১২ সালে ছিল ৪২০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডিএসইতে ২৩৮ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৯৫ হাজার ২৭৪ কোটি টাকা। যা ২০১২ সালের একই সময়ে ছিল ১ লাখ ১০৮ কোটি টাকা। এ সময়ে লেনদেন কমেছে ৪ হাজার ৮৩৪ কোটি টাকা। অন্যদিকে ২০১৩ সালের ৯ জুলাই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৪ কোটি টাকা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছিল ২১ জানুয়ারিতে ১০১ কোটি টাকা। এদিকে ২০১২ সালের একই সময়ে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ১ হাজার ২৮৮ কোটি এবং সর্বনিম্ন ১১৫ কোটি টাকা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
শ্রেণীহীন
ডিএসইতে লেনদেন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী ২০১৩ সালে মোট লেনদেন হয়েছে ৯৫ হাজার ২৭৪ কোটি টাকা।





