মেঘনা নদীতে মালবাহী কার্গো জাহাজে একের পর এক ডাকাতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে নৌযান ফেডারেশন।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটের ফলে বন্দরে আটকা পড়েছে প্রায় ২শতাধিক মালবাহী কার্গোজাহাজ। ফলে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত জরুরি কাচাঁমাল আটকা পড়ায় পণ্য সরবরাহকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিকরা জানান, বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ বন্দরে এমভি মাহি আরাফাত জাহাজে একদল ডাকাত হানা দিয়ে শ্রমিকদের প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে। এসময় তাদের বাধা দিলে ডাকাতদের হামলায় ৪ শ্রমিক আহত হয়।
এর আগে গত ৫ দিনে অন্তত ৮টি জাহাজে ডাকাতি হয়।
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন হামদু জানান, গত কয়েক দিন যাবত আশুগঞ্জ বন্দর ও সার কারখানা এলাকায় মালবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করেও কোন লাভ হচ্ছে না। তাই শ্রমিকরা নৌ ধর্মঘটে নামতে বাধ্য হয়েছে।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাহার মাষ্টার জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও পর্যাপ্ত নিরাপত্তা না দিলে ধর্মঘট অব্যাহত থাকবে। আশুগঞ্জের মেঘনা নদীতে একেরপর এক ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে তিনি অভিযোগ করেন।
তবে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, নৌযান শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
আশুগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট
মেঘনা নদীতে মালবাহী কার্গো জাহাজে একের পর এক ডাকাতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে নৌযান ফেডারেশন।
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুদিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি।
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানিমন্ত্রী
বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকটের মধ্যে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















