মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামে আফজাল হোসেনের বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাতরা ছয় ভরি সোনার গহনা, ১২ ভরি রুপার গহনা এবং নগদ চার হাজার টাকা লুটে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,রাত ২টার দিকে একদল লোক শিবালয় থানা থেকে আসামির খোঁজে এসেছে বলে ঘরের দরজা খুলতে বলে। এরপর তারা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে আলমারি থেকে ছয় ভরি সোনার গহনা,১২ ভরি রুপার গহনা এবং নগদ চার হাজার টাকা লুটে নিয়ে যায়।
এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান,বুধবার মধ্যরাতে একদল ডাকাত ওই গ্রামে হানা দেয়। তারা আফজাল হোসেনের পাশের বাড়িতে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়। কারণ ডাকাতদল পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বললে ওই বাড়ির এক সদস্য থানার এক উপ-পরিদর্শককে (এসআই) ফোন করে জানতে চায় তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে কিনা। তখন থানা থেকে জানানো হয় ওই এলাকায় কোনো পুলিশ পাঠানো হয়নি। এ ঘটনার পরই পুলিশ ওই এলাকার উদ্দেশে থানা থেকে রওনা হয়।
তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতদল আফজালের বাড়িতে ঢুকে নগদ টাকা এবং গহনা নিয়ে পালিয়ে যায়।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এফএ
[/b]
শ্রেণীহীন
শিবালয়ে পুলিশ পরিচয়ে ডাকাতি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামে আফজাল হোসেনের বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা ছয় ভরি সোনার গহনা, ১২ ভরি রুপার গহনা এবং নগদ চার হাজার টাকা লুটে নিয়ে যায়





