নারায়ণগঞ্জে দেলোয়ার হোসেন (৪২) নামের এক সাংবাদিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে জেলার সোনারগাঁ উপজেলায় এ ঘটনা ঘটেছে। দেলোয়ার উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি দৈনিক ডেসটিনিতে (বর্তমানে বন্ধ) কর্মরত ছিলেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, শুক্রবার সারা দিন তাকে উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে দেখা গেছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি রেজাউল হক বলেন, রাত সাড়ে ৯টায় উপজেলার নয়াপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন দেলোয়ার। পথে বেইলর নতুন রাস্তা এলাকায় ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কারা কেন তাকে হত্যা করেছে, তা জানার চেষ্টা চলছে।
[b]নারায়ণগঞ্জ, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]