গার্মেন্টস কারখানায় চাঁদা দাবির প্রেক্ষিতে হিজড়াদের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। আহত গার্মেন্টস শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার আনুমানিক বেলা ১ টায় চট্টগ্রামের দেওয়ানহাটের মোড়ে এ সংঘর্ষ হয়।
সূত্র জানায়, আনুমানিক ১ টার সময় ১৫/২০ জন হিজড়া দেওয়ানহাট মোড়ে অবস্থিত দেওয়ান বিল্ডিংয়ের ওয়াকিয়া ফ্যাশন লিমিটেডের নামের একটি পোশাক কারখানায় ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।
বিশ হাজার টাকা দেয়া অসম্ভব জানালে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হিজড়ারা নিজেদের শরীর থেকে কাপড় খুলে ফেলে। এ সময় গার্মেন্টসের নারী শ্রমিকরা কাপড় খুলতে বাধা দিলে হিজড়ারা শ্রমিকদের ওপর হামলা করে এবং এক প্রকার বিষাক্ত পাউড়ার চোখে মুখে ছিটিয়ে দেয়। এসময় শ্রমিকরা অজ্ঞান হয়ে পড়ে। আরও কয়েকজন হিজড়া এসে তাদের সঙ্গে যোগ দিয়ে কারখানায় ভাঙচুর চালায়। এতে শাহেদা, মমতাজ, নাসরিন, আমেনা,শাহেনা, রাশেদা, রিয়াজ, মোতালেব, বৃষ্টি, রিনা, হাসান, আশিকসহ অন্তত ২০ জন শ্রমিক আহত হয় বলে জানান গার্মেন্টস কর্তৃপক্ষ।
এ সময় পারভীন নামে এক হিজড়াকে শ্রমিকরা আটক করলেও বাকিরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ এসে আটক হিজড়াকে থানায় নিয়ে যায়।
ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে দেওয়ানহাটের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডবলমুরিং থানা পুলিশ গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
কারখানার মালিক ফয়সাল আহমেদ জানান, হিজড়াদের অত্যচারে আমরা অতিষ্ঠ। সপ্তাহে ২/৩টা গ্রুপ চাঁদা নিয়ে যায়। তাদের চাঁদা দাবির পরিমাণ বাড়ছে। তারপরও মানবিক দিক বিবেচনা করে আমরা চাঁদা দেই। তারা আজ যে ঘটনা ঘাটিয়েছে তা মেনে নেয়া যায় না।
তিনি বলেন, আমাদের ২৫/৩০ জন শ্রমিককে তারা আহত করেছে। কারখানায় ভাঙচুর করেছে।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান খন্দকার জানান, হিজড়াদের সাথে গার্মেন্টস শ্রমিকদের মারামারির ঘটনা নিয়ে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। কোনো ব্যারিকেড দেয়নি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
হিজড়া-গার্মেন্টসকর্মী সংঘর্ষ: আহত ২০
গার্মেন্টস কারখানায় চাঁদা দাবির প্রেক্ষিতে হিজড়াদের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। আহত গার্মেন্টস শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।





