মুন্সীগঞ্জের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে মহাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়াকে সাতানিখিল সড়কে নিজ বাড়ির সামনে কোপায় দুর্বৃত্তরা।
তিনি সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির দলীয় সমন্বয়ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ১০-১২ জনের দুর্বৃত্ত দল তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহতাবস্থায় ফেলে রেখে যায়। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মেজাবাহুল বাহার জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার মুখমণ্ডল ও পেট ক্ষতবিক্ষত হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদশর্ক (এসআই) সুলতান উদ্দিন জানান, মহাকালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দুর্বৃত্তরা কুপিয়েছে বলে জেনেছেন। তবে থানায় এখনো কেউ অভিযোগ করেননি।
[b]মুন্সীগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ//এসএইচ[/b]
মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা
মুন্সীগঞ্জের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে মহাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়াকে সাতানিখিল সড়কে নিজ বাড়ির সামনে কোপায় দুর্বৃত্তরা
চেয়ারম্যানের জুয়ার টাকা লেনদেনের ভিডিও ভাইরাল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের কোনো উন্নয়নকাজ না দেওয়ার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উগ্রবাদ-অসহিষ্ণুতাসহ সামাজিক সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান চেয়ারম্যানের
দেশে উগ্রবাদ, অসহিষ্ণুতা, সহিংসতা, সামাজিক বিভাজন ও মেরুকরণের মতো সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের দাতব্য সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া
পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান।
















