চতুর্থ দফা উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ শেষে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ তাদের পর্যবেক্ষণের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে। এতে ২৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ দফা উপজেলা নির্বাচনে গত তিন দফার চেয়ে বেশি সহিংসতা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
সোমবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ রিপোর্ট প্রকাশ করে ইডব্লিউজি।
চতুর্থ দফা ৯১ উপজেলা নির্বাচনের মধ্যে ২৩ উপজেলায় ৬৮০ কেন্দ্রে ৬৮০ পর্যবেক্ষক নিয়োগ করেছিল সংস্থাটি। তাদের পাঠানো তথ্যের ভিত্তিতেই এ রিপোর্ট প্রকাশ করা হয়।
রিপোর্ট উপস্থাপন করেন সংস্থার পরিচালক আবদুল আলিম। এসময় উপস্থিত ছিলেন ইডব্লিউজির স্টিয়ারিং কমিটির সদস্য নামজুল আহসান কলিমুল্লাহ ও হারুনুর রশিদ।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
চতুর্থ দফায় ব্যাপক সহিংসতা