মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ওমেদপুর গ্রামে সোমবার সকালে বিবাদমান দু'পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে ওমেদপুর মাঠে জমি নিয়ে ওই গ্রামের হাফিজার ফকির ও জমির ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে জমির ফকিরের সমর্থকরা ফসল তুলতে গেলে ওমেদ ফকিরের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে নারীসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। এছাড়া ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
মোহাম্মদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রামে উত্তেজনা বিরাজ করায় পুরো গ্রাম পুলিশি পাহারায় আছে।
আহতদের মধ্যে ১৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মহম্মদপুর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]