লালমনিরহাটে বাসের ধাক্কায় চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টায় সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ফকিরের তকেয়া বাজার এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ফকিরের তকেয়া এলাকার ফরিদা বেগম (৬০),রিয়াজ মিয়া (৩২),বদিউজ্জামান (৩৫) ও নুরুজ্জামান মিয়া (৭০)। তারা ব্যাটারি চালিত পৃথক তিনটি অটোরিকশার যাত্রী।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম মাহফুজার রহমান জানান,ঢাকা থেকে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস কুড়িগ্রামগাম যাচ্ছিল। এ সময় ফকিরের তকেয়া বাজার স্ট্যান্ডে অপেক্ষমান তিনটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে তিনটি অটোরিকশার যাত্রী ফরিদা,রিয়াজ ও নুরুজ্জামান মারা যান। লমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বদিউজ্জামান। এতে কমপক্ষে ১৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বাসটি আটক করলেও দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।
[b]লালমনিরহাট, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
লালমনিরহাটে বাসের ধাক্কায় চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টায় সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ফকিরের তকেয়া বাজার এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ফকিরের তকেয়া এলাকার ফরিদা বেগম





