সময়ের সঙ্গে তাল মিলিয়ে জনগণের অধিকার রক্ষায় ভোক্তা অধিকার আইন আরও সময়োপোযোগী করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৪ উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত 'ফোন অধিকার নিশ্চিত করুন' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তা অধিকার রক্ষা আইন সংশোধন করার লক্ষ্যে ইতোমধ্যে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। খুব শীগগিরই এ আইন সম্পন্ন করা হবে।
তিনি বলেন, দেশের সাধারণ জনগণের অধিকার রক্ষায় জাতীয় কনজুমার সেন্টার স্থাপন করা হবে যেখানে ভোক্তারা তাদের অধিকার আদায়ে অভিযোগ করতে পারবেন।
তোফায়েল আহমেদ বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপিসহ দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের মধ্যে কোন মত পার্থক্য নেই।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবুল হোসেন মিঞার সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস, এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
ভোক্তা অধিকার আইন সময়োপযোগী করা হবে: বাণিজ্যমন্ত্রী
সময়ের সঙ্গে তাল মিলিয়ে জনগণের অধিকার রক্ষায় ভোক্তা অধিকার আইন আরও সময়োপোযোগী করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ





