সেন্টমার্টিনে সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া ৫ জনের মধ্যে ৩জন মারা গেছেন। সোমবার দুপুর ২টার দিকে সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণ সমুদ্রের মোহনায় এ ঘটনা ঘটে। এরা হলো মনফিজুল ইসলাম  ইভান, ইমরান হাবিব, অপরজন সাদ্দাম হোসেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে আসা আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৪ জনের একটি দল সমুদ্রে গোসল করতে নামে। এসময় স্রোতের টানে তাদের কয়েকজনকে ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন ও কোস্টগার্ড সদস্যরা ৫জনকে উদ্ধার করে।
আরো ৪শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397484331.jpg[/img]
আহত-নিখোঁজ সবাই আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের শিক্ষার্থী।
উদ্ধারকারী কর্মকর্তা কোস্টগার্ডের সেন্টমার্টিন দ্বীপের স্টেশন কমান্ডার লে. শহিদ আল আহসান জানান, উদ্ধার হওয়া ৫ পর্যটককে আশঙ্কাজনক অবস্থায় বিশেষ স্পিডবোট যোগে টেকনাফ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া নিখোঁজ ৪ জনের সন্ধানে নৌ-বাহিনীকে সঙ্গে নিয়ে অনুসন্ধান চলছে।
সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে আসা আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৪ জনের দলটি দ্বীপের সেনজুন নামক আবাসিক হোটেলে অবস্থান নিয়েছেন। তারা সবাই রেজিস্ট্রার খাতা অনুসারে নিখোঁজ, নিহত ও আহতদের নামপরিচয় বের করার কাজ করছেন।
সেখানে পুলিশ, কোস্টগার্ড, নৌ-বাহিনীর সদস্যরাও রয়েছেন।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]