[b]ঢাকা:[/b]সড়ক অবরোধ করে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধ ক্ষমতা দখলের প্রতিবাদে ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলের অবরোধের সমর্থনে পুরনো ঢাকার বাংলাবাজার এলাকায় এ মিছিল করে ছাত্রশিবির।
প্রতক্ষ্যদর্শীরা জানায়,বাংলাবাজার এলাকা থেকে রোববার সকাল সাড়ে ৯টায় শিবির একটি  মিছিল বের করে। এ সময় সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করে শিবির কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন জবি শাখার শিবির সেক্রেটারি খালেদ মাহমুদ।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, ছাত্র আন্দোলন সম্পাদক নুর মো. আবু তাহের, ছাত্রকল্যাণ সম্পাদক জুবায়ের হোসাইন, এইচআরডি সম্পাদক শাহীন হাসান প্রধান, স্কুল কার্যক্রম সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ অনেকে।