কুষ্টিয়ার মিরপুরে ছিনতাইকারীদের হামলায় মিলন কুমার ধর (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেল ও কাছে থাকা নগদ টাকা লুট করে নেয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ডাকাতিয়া পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের আড় য়াপাড়া এলাকার মডার্ন গার্মেন্টের মালিক মিলন ভেড়ামারা থেকে ব্যবসায়ীদের নিকট টাকা সংগ্রহ শেষে গৌতম নামের এক ব্যক্তিকে সাথে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন।
তারা ঘটনাস্থলে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৫/৭ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এবং গৌতমকে বেঁধে রেখে ব্যবসায়ী মিলন হোসেনকে মাথায় আঘাত করে হত্যা শেষে মোটরসাইকেল ও তার কাছে থাকা ব্যবসার টাকা টাকা লুট করে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে গৌতম ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে এলাকাবাসী ও পুলিশকে জানায়। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। তার বাড়ি শহরের মিলপাড়া এলাকায়। গৌতমের বাড়ি শহরের আড় য়াপাড়ায়।
মিরপুর থানার অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
[b]কুষ্টিয়া, ১৪মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
মিরপুরে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত
কুষ্টিয়ার মিরপুরে ছিনতাইকারীদের হামলায় মিলন কুমার ধর (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেল ও কাছে থাকা নগদ টাকা লুট করে নেয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ডাকাতিয়া পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে





