[b]ময়মনসিংহ:[/b] ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় মেডিকেল কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে অবরোধকারীরা।
এতে আহত হয় কমপক্ষে ৫ যাত্রী। এদের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহসপতিবার রাত সাড়ে ৮টার দিকে অবরোধকারীরা চরপাড়া এলাকায় মেডিকেল কলেজের সামনে ত্রিশালগামী একটি বাসে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় হুড়োহুড়ি করে যাত্রীরা নেমে পড়ে।





