তৃতীয় দফায় রংপুর বিভাগের ৪ জেলার ৭ উপজেলার ১৯ জন উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে রংপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের শপথ পাঠ করান।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নারায়ণ চন্দ্র বর্মণ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) কাজী হাসান, স্থানীয় সরকারের পরিচালক মিনু শীলসহ জেলা ও উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোমবার যে সব উপজেলার চেয়ারম্যানরা শপথ নিয়েছেন তা হলো- দিনাজপুর জেলার হাকিমপুর, পার্বতীপুর ও বিরল, নীলফামারী জেলার ডোমার, লালমনিরহাট জেলার কালিগঞ্জ এবং গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা ও সুন্দরগঞ্জ উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান।
এর আগে প্রথম দফায় গত ২৭ মার্চ রংপুর বিভাগের ৩৩টি উপজেলার ৯৩ জন এবং দ্বিতীয় দফায় ১৫ এপ্রিল ১১টি উপজেলার ৩৩জন নির্বাচিত প্রতিনিধির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রথম দফায় ২৭ মার্চ শপথগ্রহণের দিনে গ্রেফতার হন ৫ জন চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান। শপথ নিতে এসে সোমবার সকালে গ্রেফতার হয়েছেন সুন্দরগঞ্জ উপজেলার চেয়ারম্যান গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাজেদুর রহমান মাজেদ এবং ভাইস-চেয়ারম্যান ও সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাজেদুর রহমান সাজা।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
রংপুরে তৃতীয় দফায় চেয়ারম্যানদের শপথ গ্রহণ
তৃতীয় দফায় রংপুর বিভাগের ৪ জেলার ৭ উপজেলার ১৯ জন উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে রংপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।





