নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষ রোপন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।
‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবোনা আর’ শ্লোগানে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে পরিবেশ দিবসের র্যা্লির উদ্বোধন করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম, পল্লীবিদ্যুৎ সমিতির জিএম হাসান শাহনেওয়াজ প্রমুখ।
র‌্যালি শেষে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করেন অতিথিরা। শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]