চুয়াডাঙ্গার দামুড়হুদা-আলম ডাঙ্গার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির নেতাসহ ৩ জনকে আটক আটক করেছে।
আটককৃতরা হলেন,জামায়াত নেতা আমজাদ হোসেন (৪০), বিএনপি কর্মী টুটুল (৩০) ও তৌফিক আলী (২২)।
শুক্রবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে দামুড়হুদা থানার অফিসার ইন চার্জ (ওসি) আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে জামায়াতের ১ নং ওয়ার্ড সভাপতি আমজাদ আলীকে আটক করে।
এছাড়া, রাত ২ টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আলমডাঙ্গার পৃথক এলাকায় অভিযান চালিয়ে কালিদাসপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে বিএনপির কর্মী টুটুল ও হারদী গ্রামের রাশেদুল ইসলামের ছেলে তৌফিককে আটক করে।
দামুড়হুদা ও আলমডাঙ্গা থানার ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
[b]চুয়াডাঙ্গা,১৫মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
জামায়াত-বিএনপির নেতাসহ আটক ৩
চুয়াডাঙ্গার দামুড়হুদা-আলম ডাঙ্গার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির নেতাসহ ৩ জনকে আটক আটক করেছে। আটককৃতরা হলেন,জামায়াত নেতা আমজাদ হোসেন (৪০), বিএনপি কর্মী টুটুল (৩০) ও তৌফিক আলী (২২)





