আগামী ৩১ মার্চ পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনে ৩৫৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৭৭ জন প্রার্থী প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার হতে পারেনি।
শুক্রবার সকালে মুক্তি ভবনের কনফারেন্স সেন্টারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ তথ্য প্রকাশ করে। পঞ্চম ধাপে ৭৪ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি) জমা দেয়া চেয়ারম্যান প্রার্থীদের হলফনামার এ তথ্য প্রকাশ করে সুজন।
সুজনের সহযোগী সমন্বয়কারী সানজিদা হক বিপাশা এসব তথ্য উপস্থাপন করেন।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা তুলে ধরে বিপাশা জানান, ৩৫৪ জন প্রার্থীর মধ্যে ১৬১ জন স্নাতক ডিগ্রিধারী, এর হার মাত্র ৪৫ দশমিক ৪৮ ভাগ।
তিনি আরও জানান, মোট প্রার্থীর মধ্যে এসএসসি বা তার কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীর হার ৩৪ দশমিক ১৮ ভাগ বা ১২১ জন। সে হিসাবে ৭৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরুয়নি।
এসময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৮ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]
শ্রেণীহীন
'উপজেলায় এসএসসি'র নিচে ১৯৮ চেয়ারম্যান প্রার্থী'
আগামী ৩১ মার্চ পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনে ৩৫৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৭৭ জন প্রার্থী প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার হতে পারেনি। শুক্রবার সকালে মুক্তি ভবনের কনফারেন্স সেন্টারে সুশাসনের জন্য





