কুমিল্লার চান্দিনায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাসুদ (২৭) নামে এক যুবককে আটক করছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টায় উপজেলার কেরনখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। মাসুদ জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানানগর গ্রামের ধনু মিয়ার ছেলে।
চান্দিনা থানার এসআই সুলতান আহমেদ জানান, ওই কিশোরী জুটমিল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েক যুবক সন্ধ্যায় তাকে ধর্ষণ করে।
মেয়েটি অনেক কষ্টে তাদের কাছ থেকে ছুটে এসে আশপাশের লোকজনদের জানায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়।  ধর্ষিতার মা বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]