কোটালীপাড়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম খোরশেদ আলম আর নেই। বৃহস্পতিবার সকালে ঢাকার ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি....... রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাজা শেষে সন্ধ্যায় মরহুমের লাশ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের হিজলবাড়ির কোটালী পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ ব্রেইন হেমারেজ হওয়াতে গত ১৫ ফেব্রুয়ারি ডা. শামসুল আলম সবুজের নেতৃত্বে তৃতীয়বার অপারেশন করা হয়। অপারেশনের পর আইসিইউতে থাকা অবস্থায় তিনি ইন্তিকাল করেন।
তিনি ১২নং কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শরীফ বায়জীদ মাহমুদের পিতা। -প্রেস বিজ্ঞপ্তি।
[b]গোপালগঞ্জ,২০ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম আর নেই
কোটালীপাড়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম খোরশেদ আলম আর নেই। বৃহস্পতিবার সকালে ঢাকার ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)





