কর্মী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল চলছে।
রোববার সকাল-৬টা থেকে ২টা পর্যন্ত এ হরতাল চলবে।
হরতালের আগেই রোববার রাতে জামায়াতের ২ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াসিয়া গ্রামের জামায়াত নেতা শহিদুল ইসলাম (৫৪) ও আল আমিন (৩৮)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ২ জামায়াত নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল বুধবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর ধুলিগাড়ি গ্রামে উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে স্থানীয় জামায়াত ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক জামায়াত কর্মী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো অন্তত ১১জন। এর প্রতিবাদে রোববার অর্ধদিবস হরতাল আহ্বান করে উপজেলা জামায়াত।
[b]সিরাজগঞ্জ, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
বেলকুচিতে জামায়াতের অর্ধদিবস হরতাল চলছে
কর্মী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল চলছে।রোববার সকাল-৬টা থেকে ২টা পর্যন্ত এ হরতাল চলবে।হরতালের আগেই রোববার রাতে জামায়াতের ২





