জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে রংপুরের পীরগাছা ও মিঠাপুকুর এলাকা থেক তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন-রাজা মিয়া,মোহাম্মদ আজিজুল,সাইফুল ইসলাম,শফিকুল ইসলাম,ফখরুল ইসলাম ও আলমগীর।
রংপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ও হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]