সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় এক শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশুর নাম আহাদুল মিয়া। শিশুটি উপজেলার দক্ষিণ বড়ধল ইউনিয়নের হলহলিয়া গ্রামের জহুর আমিনের ছেলে।
হলহলিয়া গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বেলা ১২টায় পরিবারের অগোচরে খেলাধূলা করার সময় শিশুটি বাড়ির পেছনের জামখালি নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ নদীতে ভাসতে দেখে গ্রামবাসী উদ্ধার করে।
[b]ঢাকা, জেইউ,১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় এক শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশুর নাম আহাদুল মিয়া। শিশুটি উপজেলার দক্ষিণ বড়ধল ইউনিয়নের হলহলিয়া গ্রামের জহুর আমিনের ছেলে





