[b]ঢাকা: [/b]দেশের বিভিন্ন জেলায় যৌথবাহিনীর অভিযানে বিরোধী দলীয় নেতাকর্মীদের আটক অব্যাহত রয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত এ আটক অভিযান চলে।
জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত পূর্ববর্তী ১২ ঘণ্টার অভিযানে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা পুলিশ।
দিনাজপুরে পুলিশি অভিযানে এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই বিরোধী দলীয় কর্মী বলে জানা গেছে।
এ ছাড়াও গাজীপুরে ২৬,যশোরে ৬, ঈশ্বরদীতে ৯, সাৎক্ষীরায় ৮, চাঁদপুরে ৮ এবং চট্টগ্রামে ১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শ্রেণীহীন
যৌথবাহিনীর অভিযানে সারাদেশে ১২৮ জন আটক
ঢাকা: দেশের বিভিন্ন জেলায় যৌথবাহিনীর অভিযানে বিরোধী দলীয় নেতাকর্মীদের আটক অব্যাহত রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত এ আটক অভিযান চলে।





