কুমিল্লা সদরের শহর চানপুর এলাকায় স্থানীয় সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণে আহত বীমা কর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত বীমা কর্মীর নাম নুরুল ইসলাম পাটোয়ারী বলে জানা যায়।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত বীমা কর্মী নুরুল ইসলাম পাটোয়ারী কুমিল্লা জীবন বীমা কর্পোরেশনে কর্মরত ছিলেন। তিনি শহর চানপুর এলাকায় ১৩ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, স্থানীয় কয়েকজন যুবক মঙ্গলবার রাতে বিকি নামে স্থানীয় এক ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে, প্রায় ৭০ হাজার টাকার বিনিময়ে বিকিকে মুক্ত করে আনে তার পরিবার।
বুধবার সকালে বিকির পরিবার এ চাঁদাবাজির বিষয় নিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বললে ওই সন্ত্রাসী বাহিনী দলবল নিয়ে বিকির বাড়ির সামনে প্রায় ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় তারা আট রাউন্ড গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক ছড়ায়।
এ ঘটনার সময় ওই এলাকা দিয়ে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন নুরুল ইসলাম পাটোয়ারী। ককটেল বিস্ফোরণে নুরুল ইসলাম মোটরসাইকেল থেকে পড়ে রাস্তার পাশের একটি বাড়ির দেয়ালে ধাক্কা খান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এছাড়া, তার মাথায় ও শরীরে ককটেলের স্প্লিন্টার রয়েছে বলে ডাক্তার জানান।
গুরুতর আহত পাটোয়ারীকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার নির্দেশ দেন। দুপুরেই তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয় ।
স্থানীয়দের অভিযোগ, এ সন্ত্রাসী বাহিনী এলাকা দিয়ে চলাচলরত বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ছিনতাই করে অর্থ, মোবাইল কেড়ে নেয়। এছাড়া বিভিন্ন জনকে ধরে এনে চাঁদা আদায় করে। কেউ প্রতিবাদ করলে ককটেল ও গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক ছড়ায়।
স্থানীয় সূত্র আরো জানায়, এ সন্ত্রাসী গ্রুপের সদস্যদের মধ্যে অন্যতম হল রবিন, রাজু, রাজিব, রনি প্রমুখ। এরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এ ব্যাপারে কোতয়ালি থানার ওসি খোরশেদ আলমের বক্তব্য পাওয়া যায়নি।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
কুমিল্লায় ককটেল বিস্ফোরণ; আহত ব্যক্তির মৃত্যু
কুমিল্লা সদরের শহর চানপুর এলাকায় স্থানীয় সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণে আহত বীমা কর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত বীমা কর্মীর নাম নুরুল ইসলাম পাটোয়ারী বলে জানা যায়। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায়





