রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আবদুল বারি (৪০) নামে নাটোর কারাগারের এক ফার্মাসিস্ট নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর খামার গ্রাম এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, সকালে আবদুল বারি নাটোর জেলখানা গেটের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি ট্রাক রাস্তার ওপরে মোটরসাইকেলকে ধাক্কা দিলে বারির শরীরের ওপরে এসে পড়ে। গুরুতর আহতাস্থায় স্থানীয় লোকজন তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, আবদুল বারির লাশ ময়নাতদন্ত শেষে শনিবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]