আর কত আদিবাসী নারী ধর্ষিত হলে রাষ্ট্র সজাগ হবে বলে প্রশ্ন তুলেছে গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু)।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), আদিবাসী যুব পরিষদ, জনউদ্যোগ ও মৌলিক বাংলা’র আয়োজনে এক মানববন্ধনে তারা এ কথা বলেন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, গত ১৪ এপ্রিল রাত সাড়ে নয়টায় রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় এক গারো তরুণীকে তিন যুবক গণধর্ষণ করে। ১৫ এপ্রিল মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ধর্ষণকারীদের একজনকে গ্রেফতার করে। কিন্তু, ঘটনার ৪দিন পরও পুলিশ বাকি ধর্ষণকারীদের গ্রেফতার করছে না।
একই সাথে পুলিশ মামলা নিয়ে টালবাহানা শুরু করেছে বলে অভিযোগ করেন বক্তারা। এখন পর্যন্ত যত আধিবাসী তরুণী ধর্ষণের শিকার হয়েছে তারা আজ পর্যন্ত বিচার পায়নি।
আধিবাসী নারীরা এদেশে কোন সময় নিরাপদ ছিল না এখনও নিরাপদ নয়।রাষ্ট্রে এ অবস্থা আর কতদিন বিরাজ করবে এটাই এখন আমাদের প্রশ্ন। অবিলম্বে গারো তরুণীর ধর্ষকদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। মানববন্ধনে গাসু ভারপ্রাপ্ত সভাপতি অমিত  সাধারণ সম্পাদক তৃপ্ত তাতারা চিরানসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]