হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় গণশুনানি চলছে।
সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজে এ গণশুনানি পরিচালনা করছেন হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।
এছাড়া আগামী ১৫ মে বৃহস্পতিবার একই সময়ে এ বিষয়ে আবার গণশুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে এ শুনানি হবার কথা ছিল।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে র্যািবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিনদিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ৫ মে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সাথে ওই ঘটনায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো গাফিলতি আছে কি না এবং পুরো ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
একই সাথে এ ঘটনায় র্যােবের সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়ে বিভাগীয় তদন্ত করতে র্যাাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়।
এছাড়া এ ঘটনায় করা মামলা গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি সিআইডিকে (অপরাধ তদন্ত বিভাগ) তদন্তেরও নির্দেশ দেন হাইকোর্ট।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
হাইকোর্টের নির্দেশে সার্কিট হাউজে গণশুনানি
হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় গণশুনানি চলছে। সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজে এ গণশুনানি পরিচালনা করছেন হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। এছাড়া আগামী ১৫ মে বৃহস্পতিবার একই সময়ে এ বিষয়ে আবার
দেনমোহর না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট
স্বামীর আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করা হলে, পারিবারিক আদালত তার বিবেচনাধিকার প্রয়োগ করে স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যে রাজধানীতে হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ভুয়া পরোয়ানায় হয়রানি রোধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
ভুয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে কাউকে গ্রেফতার বা হয়রানি ঠেকাতে পরোয়ানা কার্যকর করার আগে পুলিশের কেন্দ্রীয় ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমে তা যাচাই করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















