সেন্টমার্টিনে সাগরে গোসল করতে নেমে ২ জন শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। কোস্টগার্ড মূমূর্ষ অবস্থায় ৪ জনকে উদ্ধার করেছে এবং ৪ শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে।
নিহতরা হচ্ছে মানফেজুল ইসলাম ইভান (২৫) ও ঢাকার বিক্রমপুরের গোলাম ফারুকের ছেলে সাদ্দাম হোসেন অংকুর।
মূমূর্ষরা হচ্ছে ঢাকা মিরপুরের মোক্তার হোসেনের ছেলে আসিফ, হাবিব উল্লাহর ছেলে ফয়সার হাবিব , কুমিল্লার সামশুল হকের ছেলে ফারহানুল হক ও চুয়াডাঙ্গার হেলাল উদ্দিনের ছেলে ইফতেখার মাহমুদ।
অপরদিকে এখনো নিখোঁজ ৪ শিক্ষার্থী হচ্ছে সাব্বির, উদয়, বাপ্পি ও নোমান বলে জানা গেছে।
নিখোঁজ হওয়া চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উদ্ধারে নৌবাহিনীর সার্চ মিশন চলছে। নেভাল কমোডোর রাশেদ আলী এই উদ্ধার অভিযানের
কথা জানান।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397488558.jpg[/img]
এরা সবাই ঢাকা আহছান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের ৩য় ও ৪র্থ বর্ষের ছাত্র।
১ লা বৈশাখের দিন সোমবার ১ টার দিকে সেন্টমার্টিন উত্তর সৈকতে গোসল করতে নামলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
ঢাকা আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র সৌমিক জানান, ৩৪ জন শিক্ষার্থীর একটি দল সেন্টমার্টিন ভ্রমনে আসে। শিক্ষার্থীর দল সেন্টমার্টিনের উত্তর সৈকত দিয়ে সাগরে গোসল করতে নামলে ভাটার স্রোতে ভেসে যায়।
পরে বাকীদের চিৎকারে কোস্টগার্ড ও স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় শিক্ষার্থীদের উদ্ধারের পর স্পীডবোট যোগে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মানফেজুল ইসলাম ইভান ও সাদ্দাম হোসেন অংকুরকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে, মূমূর্ষ রোগীদের প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন ও মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া হাসপাতালে সার্বক্ষনিক উপস্থিত থেকে শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। তাঁরা জানান, এখনো ৪ শিক্ষার্থী নিঁখোজ রয়েছে।
সেন্টমার্টিন কোস্টগার্ড জানিয়েছেন নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট শহিদুল হাসানের নেতৃত্বে নিখোঁজ চার শিক্ষার্থীর সন্ধানে স্থানীয়দের নিয়ে সাগরে স্পিডবোট দিয়ে তল্লাশি অব্যাহত রাখা হয়েছে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর সার্চ মিশন
সেন্টমার্টিনে সাগরে গোসল করতে নেমে ২ জন শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। কোস্টগার্ড মূমূর্ষ অবস্থায় ৪ জনকে উদ্ধার করেছে এবং ৪ শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে। নিহতরা হচ্ছে মানফেজুল ইসলাম ইভান (২৫) ও ঢাকার বিক্রমপুরের গোলাম ফারুকের ছেলে সাদ্দাম হোসেন অংকুর।





