[b]ঢাকা:[/b] বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দলের টানা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও অবরোব করেছে ইসলামী ছাত্রশিবি। এ সময় পুলিশের হামলায় আহত হয় ১০জন। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করে পুলিশ।
সকালে রাজধানীর ডেমরা এলাকায় মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এতে নেতৃত্ব দেন শাখা সভাপতি শাহিন আহমেদ খান। এ সময় শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ধানমন্ডি শংকর এলাকায় মিছিল ও রাজপথ অবরোধ করে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির নেতাকর্মীরা। অবরোধ চলাকালে পুলিশ হামলা চালালে ছয় জন আহত হন। তিন জনকে আটক করে পুলিশ।
এছাড়া হরতাল সফল করতে লালমাটিয়া এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা। এতে নেতৃত্ব দেন শাখা সভাপতি রবিউল ইসলাম। এ সময় পুলিশ গুলি ছুড়লে চার শিবিরকর্মী আহত হয়।ঘটনাস্থল থেকে দু্ই জনকে আটক করে পুলিশ।





