সরকারি যানবাহন অধিদপ্তরকে দেয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের গাড়ির কালো ও অস্বচ্ছ গ্লাস অপসারণের সময়সীমা শনিবার।
এর মধ্যে অপসারণ করতে হবে গাড়ির কালো, রঙিন, মার্কারি গ্লাস এবং অস্বচ্ছ ফিল্ম, পলিথিন ও প্লাস্টিক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির ২ দিন পর সরকারি গাড়ি থেকে এসব অপসারণে নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিকালে নিজ দপ্তরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১০ মের মধ্যে সরকারি যানবাহন অধিদপ্তরের আওতাধীন সব গাড়ির অস্বচ্ছ গ্লাস অপসারণ করতে বলা হয়েছে। অস্বচ্ছ গ্লাস অপসারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা নির্দেশনা অনুসরণ করতেও বলা হয়েছে বলে জানান সচিব।
মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, জেলা প্রশাসক (ডিসি), ইউএনওসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের গাড়ি সরকারি যানবাহন অধিদপ্তর থেকে সরবারহ করা হয়।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]