চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৯৮ উপজেলায় চেয়ারম্যন পদে ৬৫১, ভাইস চেয়ারম্যান পদে ৬১২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
মঙ্গলবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় বিভাগ জানান, মনোনয়নপত্র জমাদান শেষে এক হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে প্রার্থিতা বাতিল হয়েছে তিন পদে ১১২ জনের। সর্বমোট বৈধ প্রার্থী এক হাজার ৬২০ জন।
তফসিল অনুযায়ী ১০২ উপজেলায় আগামী ১৯ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতায় রংপুরের চারটি উপজেলা নির্বাচন স্থগিত করে কমিশন।
এর আগে গতকাল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। এবার উপজেলা নির্বাচনে একটি পদের জন্য ১০টি করে মোট ৩০টি প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন।
তৃতীয় উপজেলা নির্বাচনে ব্যবহৃত দু’টি প্রতীক (টেলিভিশন ও ফুটবল) বাদ দেয় কমিশন। কারণ হিসেবে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনএফ ও স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়ায় প্রতীক দু’টি বাদ দেওয়ার কথা জানান ইসির সিনিয়র সহকারী সচিব আশফাকুর রহমান।
[b]ঢাকা, জানুয়ারি ২৮, (টাইমনিউজবিডি) // এসএইচ[/b]
শ্রেণীহীন
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৫১ জন প্রার্থী বৈধ
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৯৮ উপজেলায় চেয়ারম্যন পদে ৬৫১, ভাইস চেয়ারম্যান পদে ৬১২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।