নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ফের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে আদালতে নেওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল-২ এর ৭০২ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন জানান মুফতি হান্নানের শরীরের বাম পাশে কিছুটা দুর্বলতা রয়েছে। তার সিটি স্ক্যান করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিয়ে তাকে রিলিজ দেওয়া হয়েছে।
কাশিমপুর কারাগারের কর্তৃপক্ষ পরে তাকে কারাগারের উদ্দেশে নিয়ে যায়।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
হাসপাতাল থেকে ফের কারাগারে মুফতি হান্নান
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ফের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে আদালতে নেওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন।





