[b]চট্টগ্রাম:[/b] যৌথবাহিনীর বিশেষ অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলা ও মহানগরী থেকে আরো ৬৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মী।
এর মধ্যে সীতাকুণ্ডে আটক বাশঁবাড়িয়ার ইউপি মেম্বার হারুনসহ মোট নয়জনকে আটক করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় লোহাগাড়া উপজেলা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ ৩২ জন,সাতকানিয়া থেকে চারজন,ফটিকছড়ি ও ভূজপুর থানা পাঁচজন,পটিয়া থেকে চারজন,মীরসরাই ও জোরারগঞ্জ থেকে দুইজন,আনোয়ারা থেকে একজন এবং রাঙ্গুনিয়া থানা পুলিশ একজনকে আটক করেছে। এছাড়া গতরাতে নগরীর কোতোয়ালী থানা পুলিশ ৯ জনকে আটক করেছে।
শ্রেণীহীন
চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে আটক ৬৭
চট্টগ্রাম: যৌথবাহিনীর বিশেষ অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলা ও মহানগরী থেকে আরো ৬৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মী।





