বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক লে. কর্নেল (অব.) আবদুল খালেকসহ বিএনপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাস পোড়ানো এবং পুলিশের কাজে বাধাদানের মামলায়  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক লে. কর্নেল (অব.) আবদুল খালেকসহ বিএনপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাস পোড়ানো এবং পুলিশের কাজে বাধাদানের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল।
মঙ্গলবার দুপুরে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক মো. মাসুম বিল্লাহ এ আদেশ দেন।  
চেয়ারম্যানের সঙ্গে অন্যান্যরা হলেন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মাইনুল ইসলাম মাইনুদ্দিন,জেলা ওলামা দলের সভাপতি মাওলানা শাহজালাল রুমি, বরগুনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান শিপন ও বরগুনা পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মজিবর রহমান।
আদালত সূত্র জানায়,গত ২৫ নভেম্বর জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর রাতে বাসে আগুন দেওয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে একটি ও একই দিনে পুলিশের কাজে বাধাদানের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়।
এছাড়া গত ৪ জানুয়ারি রাতে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ওই নেতাকর্মীদের বিরুদ্ধে দুইটি মামলা হয়।