২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তার স্বরণে দিনটিকে শহীদ সেনা দিবস ঘোষনার দাবি করেছে শহীদ পরিবারের সদস্যরা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক স্বরন সভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে এ দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা।
সভায় বলা হয় ২০০৯ সালে পিলখানায়  বিডিআর বিদ্রোহে দেশের ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়, যা ইতিহাসে বিরল ঘটনা। তাই সরকারের কাছে দিনটিকে শহীদ সেনা দিবস ঘোষণা, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও জাতীয় ছুটি ঘোষণার দাবি করা হয়।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393275534.jpg[/img]
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা বলেন, বলা হয়ে থাকে অপারেশন ডাল-ভাত কর্মসূচির কারণে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা মনে করি সেটা আসল ঘটনা নয়, এর পিছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে। তাই আমরা সরকারের কাছে সত্যি ঘটনা খুজে বের করার আহবান জানাই।
এক পর্যায়ে কান্নায় ভেঙ্গে পরেন শহীদ পরিবারের আত্মীয়-স্বজনরা। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ড. দেবপ্রিয় ভট্টাচার্যও চোখের পানি আটকে রাখতে পারেননি। তখন এক হৃদয়-বিদারক অবস্থার সৃষ্টি হয়।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393275558.jpg[/img]
প্রধান অতিথির বক্তব্যে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনার সত্যিকারের কারণ খুজে বের করা জরুরি। তিনি নিহত সেনা কর্মকর্তাদের ঘুনিদের খুজে বের করতে সরকারের প্রতি আহবান জানা।
পরে সন্ধায় শহীদ পরিবারের সদস্য ও সন্তানরা জাতীয় প্রেসক্লাবের সামনে মোমবাতি প্রজ্বলিত করা হয়।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]